আমাদের সম্পর্কে

কাগজের ঝামেলা আমাদের, যাত্রার আনন্দ আপনার

ARP Travels — ভিসা ও ট্রাভেল কনসালটেন্সি। এক জায়গা থেকে আবেদন, এক জায়গা থেকেই খোঁজ।
জন্ম নিবন্ধন লিগালাইজেশন থেকে শুরু করে ফ্যামিলি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, এয়ার টিকেট আর সার্টিফাইড অনুবাদ — প্রতিটা সেবা এক অফিস থেকে দেওয়াই আমাদের কাজ। আপনাকে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে হয় না।
প্রতিটা আবেদনের জন্য আলাদা ফাইল খোলা হয় এবং প্রতিটা ধাপ সিস্টেমে লেখা থাকে। কাগজ কোথায় আছে, কোন ধাপে আটকে আছে, কী বাকি — আপনি নিজের অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় দেখতে পারেন।
কোনো ডকুমেন্টে সমস্যা থাকলে সেটাও আপনার ট্র্যাকিং স্ক্রিনে কারণসহ লেখা থাকবে — কোন কপিটা আবার লাগবে আর কেন লাগবে। অনুমান করে দ্বিতীয়বার দৌড়াতে হয় না।
অফিস সময়: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – সন্ধ্যা ৭টা
যাত্রার প্রস্তুতি
১২+বছরের অভিজ্ঞতা
১২+বছরের অভিজ্ঞতা
৮ধরনের সার্ভিস
২০+দেশের ভিসা সহায়তা
১০০%অনলাইনে ট্র্যাকিং

আমাদের লক্ষ্য

বিদেশযাত্রার কাগজপত্র যেন কারও জন্য দুশ্চিন্তার কারণ না হয়। সঠিক তথ্য, স্পষ্ট হিসাব আর প্রতিটা ধাপের খোঁজ — এই তিনটা নিশ্চিত করাই আমাদের কাজ।

আমাদের ভাবনা

বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে একজন মানুষ যেন অফিসে না এসেই তার ভিসা বা ডকুমেন্টের পুরো প্রক্রিয়া শুরু ও শেষ করতে পারেন।
কেন আমরা

যে কারণে মানুষ ফিরে আসে

০১এক অ্যাকাউন্টে সব আবেদন ও সব কাগজ
০২প্রতিটা ধাপের স্ট্যাটাস অনলাইনে
০৩ডকুমেন্ট যাচাইয়ের ফলাফল স্পষ্ট করে লেখা
০৪হোয়াটসঅ্যাপ ও ফোনে সরাসরি সহায়তা
ছুটির গন্তব্য

আজই আপনার আবেদন শুরু করুন

একটা অ্যাকাউন্ট খুললেই হলো — বাকি সব ধাপ আমরা দেখিয়ে দেব।